কোন শব্দের সমজাতীয় অর্থ কিংবা ইতিবাচক অর্থ প্রকাশের জন্যে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে বিকল্প শব্দ বলে। বাংলা ভাষাসহ পৃথিবীর অধিকাংশ ভাষায় এ ধরনের শব্দ আছে। যেমন: কপাল – ভাগ্য, ললাট, নিয়তি। অর্থ সম্প্রসারণের ক্ষেত্রে, ব্যঞ্জনা প্রকাশে, ভাষার সৌকর্য বৃদ্ধিতে, বাক্য কাঠামো নির্মাণে এবং একঘেয়েমি পরিহারের ক্ষেত্রে বিকল্প শব্দ ব্যবহার করা হয়। প্রতিশব্দও কখনো কখনো বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হয়। শব্দভান্ডারকে সমৃদ্ধ করার জন্যে বিকল্প শব্দের প্রয়োজন রয়েছে। অন্যান্য ভাষা থেকেও শব্দ সংগ্রহ করে বাংলা ভাষার বিকল্প শব্দভান্ডার সমৃদ্ধ হচ্ছে। কতিপয় বিকল্প শব্দ নিম্নে দেয়া হল অপবাদ-কালিমা, কলঙ্ক, বদনাম, মালিন্য, দুর্নাম। অখন্ড – সম্পূর্ণ, পরিপূর্ণ, অবিভক্ত। অনর্থ – অনাবশ্যক, নিষ্প্রয়োজন, শুধুশুধি, অর্থহীন। অবশ্য – নিশ্চিত, একান্তভাবে, নিশ্চয়। অমূলক –মিথ্যা, বানোয়াট, অসত্য। অবশিষ্ট – অতিরিক্ত, শেষাংশ, উদ্বৃত্ত। অমিত – প্রচুর, অনেক, বেশি, ভীষণ। অবকাশ – সময়, ফুরসত, সুযোগ। অরুণ – লাল, আরক্ত, রক্তিম। অপূর্ব – ভালো, মনোরম, মনোহর, সুন্দর। অচল- দুর্বল, স...
Comments
Post a Comment